spot_img
spot_img

আজ হেফাজতের মানববন্ধন

বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমিনীন হজরত আয়েশা (রা.)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আজ মানববন্ধন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মানববন্ধনটি আজ (৯ জুন) বৃহস্পতিবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে অনুষ্ঠিত হবে।

এর আগে গত মঙ্গলবার (৭ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান কর্মসূচি ঘোষণা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ