spot_img

টানা চতুর্থবারের মতো সংসদ নেতা শেখ হাসিনা; উপনেতা মতিয়া

আবারও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। এ নিয়ে টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হলেন তিনি।

বুধবার (১০ জানুয়ারি) আওয়ামী লীগের এমপিদের শপথ শেষে অনুষ্ঠিত দলের সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। নূর-ই-আলম চৌধুরী লিটন সেই প্রস্তাবে সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়।

সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়। একাদশ জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা করা হয়েছে।

এদিকে সংসদীয় দলের সভায় বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকেও রাখা হয়েছে একই পদে।

চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটনও তার আগের পদেই থাকবেন। তিনি আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ