spot_img
spot_img

ডাকসু নির্বাচন না করা প্রশাসনের ব্যর্থতা: ওবায়দুল কাদের

ডাকসু নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ডাকসু নির্বাচন প্রতিবছরই হয়। এটা করতে না পারা প্রশাসনেরই ব্যর্থতা। এতে আওয়ামী লীগের কোনও হস্তক্ষেপ নেই।

শুক্রবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তব্যের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে সবাইকে দাওয়াত না দেওয়ায় আয়োজকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের। তিনি এসব প্রোগ্রামকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে বলেন। এসময় তিনি বলেন, সব জায়গায় রাজনীতি করতে চাই না। কিছু কিছু জায়গা রাজনীতি থেকে বাইরে রাখতে হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে আওয়ামী লীগের নিয়ন্ত্রিত অনুষ্ঠান, এটা আমাদের অ্যালামনাইয়ের চরিত্র হওয়া উচিত নয়। বৈশিষ্ট্য হওয়া উচিত নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ