spot_img
spot_img

ময়মনসিংহ সফরে ৭৩ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ সফরকালে ৭৩টি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—২১টি স্কুল ও কলেজে চারতলা একাডেমিক ভবন, ৩২টি পৌরসভায় স্যানিটেশন প্রকল্প, শেখ কামাল ইনডোর স্টেডিয়াম ও পাঁচটি সেতু।

আগামীকাল শনিবার (১১ মার্চ) এসব প্রকল্পের উদ্বোধন করা হবে।

এছাড়া প্রধানমন্ত্রী জেলায় আরও ১৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রকল্পগুলোয় রয়েছে—ময়মনসিংহের সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়ন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের জন্য সাতটি আঞ্চলিক কার্যালয় নির্মাণ।

আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে যোগ দেবেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু বলেন, এই সমাবেশে ১০ লাখেরও বেশি মানুষের সমাগম হবে। সমাবেশ সফল করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ