spot_img
spot_img

আগামী ২০ জুলাই সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা

সৌদি আরবে আগামী ২০ জুলাই (মঙ্গলবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

শুক্রবার (৯ জুলাই) সৌদি সুপ্রিম কোর্ট এ তথ্য জানায়।

সৌদি রয়্যাল কোর্ট জানায়, শুক্রবার সন্ধ্যায় জিলহজ্ব মাসের নতুন চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা যায়নি। অতএব আরবি মাসের হিসাব অনুযায়ী শনিবার জ্বিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে রবিবার হচ্ছে জিলহজ্ব মাসের প্রথম দিন। এ হিসাব অনুযায়ী, ২০২১ সালের ২০ জুলাই মঙ্গলবার ঈদুল আজহা পালিত হবে।

এদিকে এ বারের হজের জন্য চাওয়া প্রয়োজনীয় বিভিন্ন শর্ত পূরণ করে আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে সৌদি আরব ৬০ হাজার যোগ্য প্রার্থী পাওয়ায় দেশটি অনলাইনে হজের নিবন্ধন বন্ধ ঘোষণা করেছে। গত ১৩ জুন তারা এ নিবন্ধনের কাজ শুরু করেছিল।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ