রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মির্জা আজম (৩৬) মারা গেছেন। এতে করে এ বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হলো।
শনিবার (১১ মার্চ) পৌনে দশটায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন।
তিনি বলেন, সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মির্জা আজম আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি আরও বলেন, এর আগে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় একজন ও মেল এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান। ওই বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে তিনজনের মৃত্যু হলো। বর্তমানে গুলিস্তানের ঘটনায় আমাদের এখানে সাতজন চিকিৎসাধীন আছেন।











