spot_img
spot_img

ময়মনসিংহে শতাধিক উন্নয়নকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহের বিভিন্ন এলাকার প্রায় শতাধিক উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (১১ মার্চ) প্রায় সাড়ে চার বছর পর আজ শনিবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগের জনসভা যোগ দেন প্রধানমন্ত্রী। ঢাকা থেকে হেলিকপ্টারে ময়মনসিংহে গেছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগ ও জেলায় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ১০৩টি উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এর মধ্যে প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ সমাপ্ত ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও প্রায় দুই হাজার ৭৬২ কোটি টাকা ব্যয়ে ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ