spot_img
spot_img

আজ ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই বিদেশে বসে রাজনীতি করতে পারছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমরা নাকি কিছুই করিনি। আজ ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই বিদেশে বসে রাজনীতি করতে পারছে। এখন ঘরে ঘরে বিদ্যুৎ। বিদ্যুৎ দিয়েছি বলেই তো এত কথা বলার সুযোগ পাচ্ছে। তারা আমাদের সুযোগ ভোগ করে আমাদের বিরুদ্ধে অপবাদ দিয়ে যাচ্ছে।

আজ শনিবার (১১ মার্চ) বিকেলে মহানগরীর সার্কিট হাউস মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপিসহ বিরোধী দলগুলো মিথ্যা কথা বলে। ওরা আমাদের স্বাধীনতার সুফল ব্যর্থ করতে চায়। তারা এতে সফল হবে না, আমরা তা হতে দেব না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের উন্নয়নে কাজ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় থেকে মানুষের সম্পত্তি দখল করে। আর আওয়ামী লীগ ক্ষমতায় এসে যাদের ঘরবাড়ি নেই, তাদের বিনা পয়সায় বাড়িঘর করে দিচ্ছে।

এর আগে শনিবার দুপুর সোয়া ২টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে নগরীর রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম মাঠে অবতরণ করেন। সেখান থেকে সার্কিট হাউস মাঠে পৌঁছে ৭৩ প্রকল্পের উদ্বোধন এবং ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৩টার দিকে সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় জনসভায় যোগ দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ