spot_img

পতন দেখতে পেয়ে অসংলগ্ন কথা বলছেন আ.লীগ নেতারা : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতা থেকে পতনের ভয়ে আওয়ামী লীগ নেতারা অসংলগ্ন কথাবার্তা বলেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা কিছুদিন আগে বলতেন, আমরা (বিএনপি) নাকি রাস্তায় দাঁড়াতে পারি না। আমাদের নাকি কোমর নেই। এখন এতো অস্থির হয়ে গেছেন যে, সব রকম শক্তি প্রয়োগ করে জনগণের উপর অত্যাচার-নিপীড়ন করছেন, আন্দোলনকে বন্ধ করার জন্য। তার অর্থই হচ্ছে সরকারের এখন পায়ের তলার মাটি নেই। সরকার প্রমাণ করেছে, ভয় পেয়েছে। তারা অত্যন্ত ভীতু হয়ে এখন আমাদের ওপর আক্রমণ করছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এদব কথা বলেন তিনি।

‌আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সহজ নয় প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীর অনেক কথার আমরা জবাব দিই না। কারণ তিনি কখন কী বলেন এটা জনগণ বোঝতে পারে না। তিনি কখন কী লক্ষ্যে বলেন, কী কারণে বলেন এটা কেউ বোঝতে পারে না। তাই এসব কথার জবাব দেওয়ার প্রয়োজন নেই, কাজেই এটা প্রমাণ হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ