spot_img

দুর্নীতি অস্বীকার সরকারের বড় মাপের ভুল : আ স ম রব

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দুর্নীতির কথা অস্বীকার করা সরকারের বড় মাপের ভুল। মেগা প্রকল্পে বা বিদ্যুৎ খাতে দুর্নীতি হয় নাই -সরকারের এই বক্তব্য দুর্নীতির আগুনে ঘৃতাহুতির নামান্তর এবং দারিদ্র দূরীকরণসহ সমতাভিত্তিক ‘নীতি ও ন্যায্যতার’ সমাজ গঠনের অন্তরায়।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন স্বাক্ষরিত এই বিবৃতিতে আ স ম রব বলেন, দুর্নীতি, অব্যবস্থাপনা, অপচয়, কোটি কোটি কালো টাকার মালিক উৎপাদন এখন চন্দ্র সূর্যের মতো বাস্তব ও প্রকাশিত। উন্নয়ন প্রকল্পের আড়ালে রাজনৈতিক প্রভাবে অতি সহজেই রাষ্ট্রের সম্পদ ‘হরণ’ হয়ে যাচ্ছে। ফলে ব্যাংক সহ সকল আর্থিক খাত ঝুঁকিপ্রবণ, অনিশ্চিত ও বিপদসংকুল হয়ে পড়েছে।

দেশের অনেকগুলো মেগা প্রকল্পের ব্যয় উপমহাদেশের যে কোন রাষ্ট্রের তুলনায় অত্যধিক। পদ্মা সেতু বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মত বহু মেগা প্রকল্পে প্রতিবেশী ভারতের চেয়ে অনেক বেশি নির্মাণ খরচেই প্রমাণ হয়- এসব মেগা প্রকল্পে দুর্নীতির ফাঁদ পাতা রয়েছে। যদি দুর্নীতির অস্তিত্ব না থাকতো- তাহলে বিশ্বে অতি দ্রুত ধনী দেশের ব্যক্তিদের তালিকায় বাংলাদেশের লোকদের এক নম্বর হওয়ার কোন সুযোগ হতো না। এই দ্রুত ধনীরাই গোপনে বিলিয়ন বিলিয়ন অর্থ দেশের বাইরে পাচার করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ