সারা দেশে অগ্নি দুর্ঘটনা বেড়ে গেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের আটটি বিভাগেই বার্ন ইউনিট প্রতিষ্ঠা করা হবে।
রোববার (১২ মার্চ) দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে হেলথ বুলেটিন ২০২০ এর প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দেশের আট বিভাগেই সব ধরনের হাসপাতাল ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি উল্লেখ করে জাহিদ মালেক বলেন, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো পুরো স্বাস্থ্যখাতকে ডিজিটালাইজড করা ও লোকবল বাড়ানো। স্বাস্থ্যখাতকে আমরা বিকেন্দ্রীকরণ করতে চাই।
স্বাস্থ্যসেবায় আমাদের এখন অসংক্রামক ব্যাধিতে জোর দেয়া প্রয়োজন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অসংক্রামক ব্যাধির স্বাস্থ্যসেবায় সুবিধা কম আছে, সেটি বাড়াতে হবে।











