ইনসাফ সাংবাদিকতা কোর্সের সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কোর্সের পরিচালক ও ইনসাফের সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসাফের প্রকাশক আরিফ মুসতাহসান, ইনসাফের ব্যবস্থাপনা বিভাগের প্রধান সুলতান মাহমুদুর রহমান প্রমুখ। এ সময় কোর্স-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়।
সনদ প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে ইনসাফ সাংবাদিকতা কোর্সের একটি গুরুত্বপূর্ণ পর্ব সম্পন্ন হলো।





















