spot_img
spot_imgspot_img

সরকারের একটি অংশ ‘রিফাইন আওয়ামী লীগ’কে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীসহ বিরোধী মত মোকাবিলায় সরকারের একটি অংশ ‘রিফাইন আওয়ামী লীগ’কে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত জাতীয় সিরাত সেমিনারে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার প্রশ্ন তুলে বলেন, ‘দিল্লির সঙ্গে সরকারের গোপন আঁতাত না থাকলে কীভাবে আওয়ামী লীগ সারাদেশে মিছিল করে?’

তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আর সুযোগ নেই। সরকার আবার ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে।

এ সময় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে বলেও অভিযোগ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ