spot_img

আমাদের নেত্রীর দিকে কেউ হাত বাড়ালে সেই হাত ভেঙ্গে দিব: ইশরাক

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বর্তমান অবৈধ সরকারের সন্ত্রাসী মন্ত্রীরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার দিবাস্বপ্ন দেখছে। ওইসব সন্ত্রাসী মন্ত্রীদের আমি শুধু একটি কথা বলতে চাই, আমাদের নেত্রীর দিকে যে বাড়াবে সেই হাত আমরা ভেঙ্গে দিব।

বুধবার (১২ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরের পলো গ্রাউন্ড মাঠে আয়োজিত এক মহাসমাবেশে সম্প্রতি আওয়ামী লীগের এক মন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানোর হুমকি দিয়ে বলেছেন, এভাবে যদি কথা বলতে থাকেন, তাহলে প্রধানমন্ত্রীকে ভাবতে হবে বেগম জিয়া বাইরে থাকবেন নাকি আবারও কারাগারে যাবেন। এই কথার প্রেক্ষিতে এ জবাব দিয়েছেন তিনি।

ইশরাক হোসেন বলেন, এই চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। তার ডাকেই শুরু হয়েছিল স্বাধীনতা যুদ্ধ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আজ ভুলুণ্ঠিত হয়েছে।

তিনি বলেন, দুর্নীতি আর অপশাসনে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানিয়েছে এই সরকার। অবৈধভাবে ক্ষমতা দখল করে গণতন্ত্রকে রুদ্ধ করে রেখেছে এই সরকার। সম্মিলিত আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হঠিয়ে আবারও দেশের গণতন্ত্রকে উদ্ধার করার এই আন্দোলন চলতেই থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ