শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

বর্ধিত মূল্য প্রত্যাহার না করলে বিদ্যুৎ বিল দেব না : বিএনপির ভাইস চেয়ারম্যান বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব এবং বিদ্যুতের বিল বন্ধ করে দেব। বিদ্যুৎ বিল দেব না।

শুক্রবার (১৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বুলু বলেন, আজকে এই অবৈধ সরকারকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আজকে আপনি বাঘের পিঠে সওয়ার হয়েছেন। বাঘের পিঠ থেকে নামতে হলে একটি রাস্তা আছে। সে রাস্তা হলো খালেদা জিয়ার সঙ্গে আপনি যে অন্যায় করেছেন, জিয়া পরিবারের সঙ্গে যে অন্যায় করেছেন তার জন্য ক্ষমা চেয়ে দেশে একটি রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করুন। পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করুন।

তিনি আরও বলেন, আজকে ইউরোপীয় ইউনিয়ন থেকে, যুক্তরাজ্য, জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলা হচ্ছে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বাংলাদেশের ভোটের অধিকার নেই। বাংলাদেশের মানুষকে বাঁচতে হলে তাদের ভোটের অধিকার দিতে হবে, ডিজিটাল কালা কানুন আইন প্রত্যাহার করতে হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ