বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবে : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রুশ-ইউক্রেন লাগল, তার ওপর স্যাংশন, পরিবহন-পরিচালন খরচ, জিনিসের দাম বাড়ল। এ অবস্থায় জিনিসের দাম আরও বাড়বে। এরমধ্যে আমেরিকা হুতিদের আক্রমণ করল। এটা যখন শুরু হয়ে গেল তখন তো অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবেই।

আজ (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত নির্বাচন পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দ্রুত সরকার গঠন করা হয়েছে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য। বিএনপির নেতৃত্ব না থাকায় নির্বাচনে অংশ নেয়নি, কিন্তু ভোট বানচাল করতে চেয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের এখন মূল কাজ হচ্ছে উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং জিনিসপত্রের দাম যা বেড়েছে তা নিয়ন্ত্রণ করা। গ্রামে-গঞ্জে তেমন অসুবিধা নেই, ঢাকা শহরে একটু সমস্যা, মানুষের কষ্ট হচ্ছে, সেখানে জীবনযাত্রার মান একটু বেশি। বাজারে কিন্তু পণ্যের ঘাটতি নেই। কিন্তু মনে হয় যে, কেউ জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে হয়রানি করে। আমাদের সেদিকে নজরদারি বাড়াতে হবে।

তিনি বলেন, আমার বেশি আকক্সক্ষা নেই। আমি টুঙ্গিপাড়া আসবো আর ভ্যানে করে ঘুরে বেড়াবো। আমার গাড়িও লাগবে না। এক এক বাড়ি যাব আর খেয়ে বেড়াবো। এ জন্য ঢাকা শহরে আমার কোনো বাড়ি ঘর নেই। আমার যা আছে টুঙ্গিপাড়ায়। কাজেই আমি এখানে থাকবো। আমি আর রেহানা (শেখ রেহানা) এটাই ঠিক করেছি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ