spot_img
spot_imgspot_img

জিয়াউর রহমান বাংলাদেশের নাগরিক ছিলেন না: নৌ প্রতিমন্ত্রী

জিয়াউর রহমান বাংলাদেশের নাগরিক ছিলেন না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের নাগরিক ছিলেন না। তিনি পাকিস্তানের নাগরিক।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দর উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের মা-বাবাও ছিলেন পাকিস্তানি। তিনি যদি বাংলাদেশি নাগরিক হতেন তাহলে তার মা-বাবার কবর পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে আসতেন। অতীতে অনেক মুক্তিযোদ্ধার কবর পাকিস্তান থেকে বাংলাদেশে আনা হয়েছে। কিন্তু তার মা-বাবার কবর বাংলাদেশে নিয়ে আসা হয়নি।

উক্ত সভায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত কাস্টমস কমিশনার রাশেদুল হাসান, সিলেটের জেলা প্রশাসক কাজি এম এমদাদুল ইসলাম, ইউএনও মৌসুমী মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায় প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ