spot_img

জামেয়া জিরি মাদরাসার মজলিসে শুরার বিশেষ অধিবেশন সম্পন্ন

ইনসাফ | মাহবুবুল মান্নান

চট্টগ্রামের জামেয়া আরাবিয়া জিরি মাদরাসার মজলিসে শুরার (সাধারণ পরিষদ) বিশেষ অধিবেশন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে জিরি মাদরাসা কার্যালয়ে জামেয়া পটিয়ার মহাপরিচালক মুফতী আব্দুল হালিম বোখারীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বিগত অর্থবছর ও শিক্ষাবর্ষের রিপোর্ট পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হয়। উপস্থিত শূরা সদস্যবৃন্দ দফতরে হিসাবাত ও দফতরে তালিমাতসহ বর্তমান জামেয়া জিরির মুহতামীম মাওলানা খোবাইব বিন তৈয়বের সজাগ ও বিচক্ষণ পরিচালনায় সন্তুষ্ট প্রকাশ করেন। অতপর উপস্থিত বিশিষ্ট ওলামায়ে কেরামের দিক নির্দেশনা ও পরামর্শে মাদরাসার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সমূহের সিদ্ধান্ত হয়।

মজলিসে শূরার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামীম মাওলানা ইয়াহইয়া, ফটিকছড়ি নাজিরহাট মাদরাসার মুহতামীম মুফতী হাবিবুর রহমান কাসেমী, জিরি মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মুছা সন্ধীপী, ডক্টর মাওলানা আ ফ ম খালিদ হোসাইন, রাউজান ছৈয়দুশ শুহাদা মাদরাসার মুহতামীম মাওলানা ইউসুফ, ফটিকছড়ি মুনাফখীল মাদরাসা মুহতামীম মুফতী এরশাদ উল্লাহ, লোহাগড়া রাজঘাটা মাদরাসার মুহতামীম মাওলানা হাবিবুল ওয়াহেদ, আলহাজ্ব এনামুল হক, মাওলানা আব্দুল ওয়াদুদ জিরভী ও ওমর ফারুক প্রমুখ।

বৈঠক শেষে হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামীম মাওলানা ইয়াহইয়া দেশ ও জাতির কল্যাণে বিশেষ দু‘আ ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ