ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন সরকারের পাশে থাকবে দিল্লি। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ কথা জানিয়েছেন তিনি।
সেমবার (১৫ জানুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে যান ভারতীয় হাইকমিশনার। এ সময় নতুন সরকার দায়িত্ব নেয়ার পর ঢাকা-দিল্লি সম্পর্ক আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রণয় ভার্মা।
তিনি বলেন, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন, ডিজিটাল অর্থনীতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা সহায়তা করবো। আমি বিশ্বাস করি, এ দফায় সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে। আগের মতো এখনও উন্নত ও স্থিতিশীল বাংলাদেশ গড়তে ভারত পাশে থাকবে।
সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রীকে দিল্লি সফরের আমন্ত্রণও জানান ভারতীয় হাইকমিশনার। এরপ্রেক্ষিতে প্রথম দ্বিপাক্ষিক সফর ভারতেই হবে বলে তাকে জানান ড. হাছান মাহমুদ।











