spot_img

আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি: মুফতী আমির হামজা

আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনের জন্য ‘আমিই প্রধানমন্ত্রী’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতী আমির হামজা।

শনিবার (১৫ আগস্ট) সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজ সংসদীয় আসনের জনসাধারণের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুফতী আমির হামজা বলেন, ‘আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে?’

এ সময় জনসাধারণের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি আরও বলেন, ‘ফেরেশতারা কি বলে? আর মানুষ নাচে, যে উন্নয়ন কাজ করে দিয়েছে। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ