spot_img

গভীর রাতে মেসেজ দেবেন না, ছাত্রলীগ নেতাকর্মীদের ওবায়দুল কাদের

ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি গভীর রাতে মোবাইল ফোনে মেসেজ না দিতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রাতে মোবাইল সাইলেন্ট করি, সকালে দেখি মোবাইল ভরে গেছে। সারারাত মেসেজ আসে, বেশিরভাগই পড়ি। আওয়ামী লীগের বিভিন্ন জেলার প্রার্থীরাও এর মধ্যে আছে। এসব জ্বালাতন, প্লিজ! সকালে উঠলে আমার মেডিটেশন আছে, বাইরে যেতে হয়। সকালে উঠলে মেসেজ পড়তে পড়তে শেষ, সময় ফুরিয়ে যায়। দয়া করে আমাকে মেসেজ দেবেন না।

তিনি আরও বলেন, বাড়ি নোয়াখালী হোক আর কোম্পানিগঞ্জ হোক তাতে কিছু আসে যায় না। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সকল নেতাকর্মীকে একই চোখে দেখি। এলাকায় গেলেও কারো প্রতি বিশেষ দৃষ্টি দিতে পারি না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ