spot_img

বিএনপির সঙ্গে বৈঠকে বসেছে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ

বিএনপির সঙ্গে বৈঠক করছেন সরকার বিরোধী মোর্চা গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গণতন্ত্র মঞ্চের নেতারা পৌঁছান গুলশান অফিসে। বৈঠক হচ্ছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে।

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির মতবিনিময় শুরু হয়েছে মঙ্গলবার ১১টা ৪০ মিনিটে।

সংলাপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নিচ্ছেন।

গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আ স ম রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলুসহ অন্য নেতারা উপস্থিত রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ