spot_img

১২০ টাকা দিয়ে লোক ভাড়া করে বিএনপি মহাসমাবেশ করছে : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, পেট্রোল বোমা মেরে আন্দোলনে সফল হওয়া যায় না। বিএনপি এখন ১২০ টাকা দিয়ে বাইরের লোক ভাড়া করে মহাসমাবেশ করছে। মহাসমাবেশ করে যদি কেউ মনে করে আওয়ামী লীগ কচুপাতার ওপর পানির মতো একটি সংগঠন সেটা ভুল। তারা মানুষ হত্যা করে আন্দোলন করেছে আজ আবার মনুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে আন্দোলন করতে চাইছে। সেটা কখনই সফল হবে না।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, বিএনপি যে সমস্ত দেশের দূতাবাসে গিয়ে ধর্ণা দেয়, সেই সমস্ত দেশে যেভাবে নির্বাচন হয় সেই নিয়ম মেনেই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতরাং বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধীনেই এই দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ