আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, দরিদ্র মানুষের পেটে ভাত দেওয়ার জন্য, পরনের কাপড়ের জন্য, নারীর ক্ষমতায়নের জন্য, স্বাস্থ্যের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য নির্ঘুম রাত কাটান শেখ হাসিনা। তাই তার সরকার বার বার দরকার। দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মতিয়া চৌধুরী বলেন, এমন দিন আসবে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার জন্য গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবেন ততদিন গরিবের ঘর অনন্ত জাগরূক থাকবে।










