spot_img

বিএনপি খালেদা জিয়াকে ১০ ডিসেম্বর কেরানীগঞ্জে পাঠাতে চায় : নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ঢাকায় বিএনপির সমাবেশ প্রসঙ্গে বলেছেন, আগামী ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে কেরানীগঞ্জে পাঠাতে চায় বিএনপি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত করে বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন। কিন্তু বিএনপি নেতৃবৃন্দ চায় না, খালেদা জিয়া বাড়িতে থেকে চিকিৎসা নেন। মির্জা ফখরুল গং চায়, খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হোক। বিএনপির ভেতরেই ষড়যন্ত্র। বিএনপির ভেতরে নেতায় নেতায় ষড়যন্ত্র হচ্ছে।।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাছিম বলেন, বিএনপি কর্মীদের সঙ্গে নেতাদের সম্পর্ক নেই, কর্মীরা নেতাদের বিশ্বাস করে না। এ কারণে খালেদা জিয়াকে মুক্ত করার জন্য কোনো আন্দোলন নেই। একটা কর্মসূচিও তারা দিতে পারে না। তারা নাকি খালেদা জিয়াকে ১০ ডিসেম্বর চেয়ারে বসাবে। তার মানে ১০ ডিসেম্বরের আগেই, অথবা ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে কেরানীগঞ্জে পাঠাতে চায়। এটাই হলো বিএনপির গভীর ষড়যন্ত্র।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ