spot_img

রোববার সারা দেশে বিক্ষোভ ঘোষণা করেছে বিএনপি

রাজধানীর পল্লবীসহ বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি।

রাজধানীর গুলশানে শুক্রবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা নিয়ে মির্জা ফখরুল বলেন, গতকাল ঢাকায় সমাবেশে হামলার ঘটনা ঘটেছে, একই সঙ্গে সারা দেশেই যে ঘটনাগুলো হয়েছে, সেগুলোর প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকা মহানগরসহ সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ, বিক্ষোভ অনুষ্ঠিত হবে এবং ঢাকা মহানগরে নয়াপল্টনে পার্টি অফিসের সামনে ৩টায় উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ