বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

ওমরাহ যাত্রীর জন্য নতুন নির্দেশনা দিল সৌদি

ওমরাহ হজে যাওয়া যাত্রীদের স্বাস্থ্যবিধি সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব।

শুক্রবার (১৫ অক্টোবর) এক যৌথ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দিয়েছে সৌদি আরবের মিনিস্ট্রি অব হজ অ্যান্ড উমরাহ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এই নির্দেশনা আগামীকাল রবিবার থেকে কার্যকর হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ যেসব এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ওমরাহ যাত্রী বহন করে তাদেরও বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌আন্তর্জাতিক ওমরাহ যাত্রীরা বাস এবং প্রাইভেটকারের সম্পূর্ণ সিট ব্যবহার করতে পারবেন। তবে হোটেলের ক্ষেত্রে প্রতি রুমে সর্বোচ্চ ২ জনের অবস্থান বলবৎ থাকবে। আগে যাত্রীরা বাস ও গাড়ির ৫০ শতাংশ সিট ফাঁকা রেখে চলাচল করতেন। আর করোনার দুই ডোজ নেওয়া যাত্রীদের জন্য উন্মুক্ত স্থানে মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকবে না। তবে বদ্ধ যায়গায় মাস্ক পরতে হবে।

মক্কার মসজিদ আল-হারাম (কাবা শরিফ এলাকা) এবং মদিনার মসজিদে নববীতে ধারণক্ষমতার সম্পূর্ণ অংশে মুসল্লিরা যেতে পারবেন এবং নামাজ আদায় করতে পারবেন। এখানে কর্মরত কর্মী ও আগত ভিজিটরদের অবশ্যই সার্বক্ষণিক মাস্ক পরতে হবে।

ওমরাহ, নামাজ, জিয়ারতের জন্য আগের মতোই ওমরাহ কোম্পানি থেকে তাসরিয়া বা তাওক্কালনা অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তবে টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ ছাড়া কিংবা তাওয়াক্কালনায় এপয়েন্টমেন্ট ছাড়া কেউ এসব জায়গায় যেতে পারবেন না।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ