spot_img

আগ্নেয়গিরির মতো মানুষ ফুঁসে উঠছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগ্নেয়গিরির মতো মানুষ ফুঁসে উঠছে, সরকার কাপুরুষের মতো মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে বিএনপিকে রুখতে পারবে না।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন মওলানা ভাসানী।

তিনি বলেন, রাজনীতিতে এখন নষ্ট সময় চলছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা চেষ্টা করছে বিএনপি। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে বিএনপি কারো সাথে আপোষ করবে না। বাংলাদেশের এ দূরাবস্থায় মওলানা ভাসানীকে স্মরণ করলে কিছুটা হলেও পরিত্রাণ মিলবে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জাতির অস্তিত্ব রক্ষা করতে হবে। আবার নতুন করে দেশের অস্তিত্বকে তৈরি করতে হবে। যে যত কথাই বলুক এবার বিজয় অর্জন করতে হবে এর কোন বিকল্প নেই।

বিএনপি মহাসচিব বলেন, কঠিন লড়াই জয়ী হতে হলে মওলানা ভাসানীকে প্রতি মুহূর্তে স্মরণ করতে হবে। তা হলে সফল হওয়া যাবে।

তিনি বলেন, বেগম জিয়া কারাবন্দী। ৩৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা। নতুন করে ৫শ নেতাকে গ্রেফতার করা হয়েছে। জনগণ আগ্নেয়গিরির মত ফুসে উঠছে এর মাধ্যমে সরকারের পতন হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ