আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন- আওয়ামী লীগ নাকি কাপুরুষ, বিএনপির হাওয়া ভবনের নেতা এখন কোথায়? দুবাই থেকে টাকা আসে, মির্জা ফখরুল সাহেব টাকার উপর বসে আছেন।
বুধবার (১৬ নভেম্বর) বিকালে বরগুনা সার্কিট হাউজ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে খেলা হবে। নির্বাচনে খেলা হবে। বিজয়ের মাস ডিসেম্বরে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে। হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে। আর আগুন নিয়ে খেলতে দেবো না। আগুন নিয়ে খেলতে এলে খেলা হবে। জনগণ মোকাবিলা করবে, প্রতিরোধ করবে।










