মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

রমজান শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, পবিত্র মাসের ইঙ্গিতবাহী চাঁদ দেখা দেওয়ায় সৌদির রাজকীয় সুপ্রিম কোর্ট রমজান শুরুর ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির সুপ্রিম কোর্ট এই ঘোষণা দেয়।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় সকলকে চাঁদ দেখার আহবান জানিয়ে একটি বার্তা জারি করেছিলো বিচার প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়েছিলো, কেউ যদি খালি চোখে অথবা দূরবীন ব্যবহার করে দেশের আকাশে চাঁদ দেখেন, তাহলে যেনো নিকটতম আদালতে রিপোর্ট করেন এবং চাঁদ দেখার সাক্ষ্য নথিভুক্ত করেন। অথবা নিকটতম আদালতে পৌঁছাতে সহায়তার জন্য নিকটতম কেন্দ্রে যোগাযোগ করেন।

কোর্টের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে, যারা চাঁদ দেখতে সক্ষম, তারা যেনো চাঁদ দেখার উদ্দেশ্যে নিজ নিজ অঞ্চলে গঠিত কমিটিতে যোগদান করেন। যেনো সকল মুসলিম উপকৃত হতে পারেন।

সৌদিতে আজ আরবি মাস শাবানের ২৯ তারিখ। আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার থেকে রমজান শুরু হবে। যদি চাঁদ দেখা না যায়, তাহলে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে এবং শাবান মাস ৩০ এ পূর্ণ হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ