spot_img

প্রতিটি পূজা মণ্ডপে আ.লীগের নেতাকর্মীরা দায়িত্বে পালন করবে : আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, এবারের দুর্গা পুজায় চট্টগ্রাম মহানগর এলাকার প্রায় ২৮২টি পূজা মণ্ডপে মহানগর আওয়ামী লীগ আওতাধীন সকল ওয়ার্ড, থানা ও ইউনিট কমিটির নেতাকর্মীরা দায়িত্ব পালন করবে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর জেএম সেন হল প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব চলাকালীন সময়ে ষড়যন্ত্রকারীরা যাতে কোনো ধরনের নৈরাজ্য বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও মণ্ডপে দায়িত্ব পালনকারী সনাতনীদের সাথে নিজ নিজ ওয়ার্ড থানা এমনকি ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীরা সহায়ক দায়িত্ব পালন করবেন। এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সঙ্গে পূজা উদযাপন পরিষদের বৈঠক আহ্বান করা হয়েছে। দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বৈঠকে করণীয় নির্ধারণ করা হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্যের সভাপতিত্ব ও যুগ্ম সম্পাদক মিথুন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতি সুকুমার চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর সেন, সাধন ধর, অ্যাডভোকেট চন্দন তালুকদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, অধ্যাপক অর্পণ ব্যানার্জি, সুমন দেবনাথসহ মহানগর আওতাধীন সকল থানা ও ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের নেতারা বক্তব্য রাখেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ