spot_img

দেশের সংবিধান, আইন ও গণতন্ত্রে বিশ্বাস করলে বিএনপির নির্বাচনে আসা উচিত : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিএনপি যদি দেশের সংবিধান মেনে থাকে, দেশের আইন মানে, গণতন্ত্রে বিশ্বাস করে; তাহলে তাদের অবশ্যই নির্বাচনে আসা উচিত। নির্বাচন চর্চার বিষয়, মারামারি হানাহাানি নয়। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই জাতি আশা করে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসবে কি না, এটা তাদের ব্যাপার। এটা আমরা বলতে পারব না। তবে আমরা চাই সবাই নির্বাচনে আসুক। আমাদের অনেক রাজনীতিবিদ, তারা প্রতিদিন এ নিয়ে অনেক কথা বলছেন, আপনারা নিশ্চয়ই শুনছেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, দ্রব্যমূল্য ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। আরও আসবে। আমরা সবসময় চেষ্টা করি মানুষ যাতে স্বস্তির মধ্যে থাকে। বিশ্বব্যাপী সংকট চলছে। এজন্য আমাদের আরও সাশ্রয়ী হতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ