spot_img

অকারণে নিরীহ রোহিঙ্গা শিবিরে মিয়ানমারের গোলা নিক্ষেপ ক্ষমার অযোগ্য: জি এম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, অকারণে নিরীহ রোহিঙ্গা শিবিরে মিয়ানমার সেনাদের গোলা বর্ষণের ঘটনা মেনে নেওয়া যায় না। নিপিড়িত রোহিঙ্গাদের ওপর এই হামলা ক্ষমার অযোগ্য।

শনিবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে সরকার। রোহিঙ্গা ইস্যুতে বিশ্বসম্প্রদায়ের কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে বাংলাদেশের তেমন কোনো সাফল্য নেই।

মিয়ানমার সরকারের উদ্দেশ্যে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সংযত আচরণ করতে হবে।

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ