spot_img
spot_img

ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা; ভিপি সাদিক, জিএস ফরহাদ, সঙ্গে নারী ও সংখ্যালঘু প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এতে ভিপি পদে রয়েছেন সংগঠনের সাবেক সভাপতি সাদিক কায়েম, জিএস পদে বর্তমান সভাপতি এস এম ফরহাদ এবং এজিএস পদে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।

একই প্যানেলে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সর্ব মিত্র চাকমা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অপরদিকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন ঢাবি শিক্ষার্থী খান জসীম, যিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে চোখ হারিয়েছিলেন।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

ঘোষিত প্যানেলে ১৩টি সদস্য পদ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না এবং ছাত্রী সংস্থার সেক্রেটারি মোছা. আফসানা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিভিন্ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন—

  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার
  • কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে সালমা
  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নুরুল ইসলাম সাব্বির (বর্তমানে ঢাবি শিবিরের অর্থ সম্পাদক)
  • ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন
  • ছাত্র পরিবহণ সম্পাদক: আসিফ আব্দুল্লাহ
  • সমাজসেবা সম্পাদক: শরিফুল ইসলাম মুয়াজ
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সাজ্জাদ হোসাইন খান
  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: আব্দুল্লাহ আল মিনহাজ
  • মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: সাখাওয়াত জাকারিয়া
spot_img
spot_img
spot_img

সর্বশেষ