spot_img

গাজ্জার হাসপাতালে অক্সিজেন সংকট; ঝুঁকিতে রোগী ও নবজাতকের জীবন

গাজ্জা উপত্যকার বিভিন্ন হাসপাতালে অক্সিজেন উৎপাদন কেন্দ্রগুলোর সংকট ক্রমেই গুরুতর হয়ে উঠছে। চলমান ইসরাইল অবরোধের কারণে রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ প্রবেশ করতে না পারায় অধিকাংশ অক্সিজেন উৎপাদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জরুরি সতর্কতা জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, এই সংকট এখন হাসপাতালগুলোর অবশিষ্ট কার্যক্ষমতাকেও হুমকির মুখে ফেলেছে। একই সঙ্গে সংকটাপন্ন ও জরুরী বিভাগগুলোতে চিকিৎসাধীন কয়েক ডজন রোগী ও শিশুর জীবন সরাসরি হুমকির মুখে পড়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অক্সিজেন সরবরাহের তীব্র ও অব্যাহত ঘাটতির কারণে ৭২টি নিবিড় পরিচর্যা ইউনিট পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে এবং এসব ইউনিটের সেবাব্যবস্থা অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া শ্বাস-প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রা বজায় রাখতে সমস্যা হওয়ায় নবজাতক পরিচর্যার ৫৪টি ইনকিউবেটর ইউনিটে শিশুদের জীবন সরাসরি ঝুঁকির মুখে রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শিশুদের জন্য বিশেষায়িত ১৯টি পরিচর্যা ইউনিটেও তীব্র ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের প্রয়োজনীয় শ্বাস-প্রশ্বাসের চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা ব্যাপকভাবে কমে গেছে।

অন্যদিকে, গাজ্জার অধিকাংশ অক্সিজেন উৎপাদন কেন্দ্র ইতোমধ্যেই কার্যক্রমের বাইরে চলে গেছে।

সূত্র: মিডল ইস্ট মানিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ