বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেছেন, যারা হামলা চালিয়েছে, সেই কাপুরুষদের প্রত্যেকটা ভিডিও আর ছবি আমাদের কাছে আছে। আপনারা কেউ রেহাই পাবেন না।
রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, যে সমস্ত কাপুরুষ নারীর ওপর হামলা করে, তারা পার পেয়ে যাবে এটা ভাবার কোনো উপায় নেই। প্রতিটি হামলার জবাব আমরা দেব। সেই প্রস্তুতি আমরা নিচ্ছি।










