spot_img

বিএনপি-জামায়াতের নেতারা কি করছে, কি করবে তা নিয়ে মাথা ঘামাই না: নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াতের নেতারা কি করছে, কি করবে তা নিয়ে আমরা মাথা ঘামাই না। যদি কেউ জনসভার নামে নৈরাজ্য করে, উচ্ছৃঙ্খল আচরণ করে, তার জবাব বাংলাদেশের মানুষ দিতে পারে এবং দিয়েছে। আগামীতেও করতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক থাকবে।

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, জনগণকে নিয়ে যেকোনো অন্যায়, অবিচার অথবা ধ্বংসাত্মক কর্মকাণ্ড যারা করে, যারা জীবন নিয়ে ছিনিমিনি করতে চাইবে, যারা মানুষের জীবনকে লাশ বানিয়ে ফায়দা লুটতে চাইবে, তাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ