spot_img
spot_img

জাতিসংঘের গাজ্জা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজ্জা পরিকল্পনাকে অনুমোদন দিয়ে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। গাজ্জায় একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আহ্বান জানানো হয়েছে ওই প্রস্তাবে।

হামাস এক বিবৃতিতে বলেছে, এই প্রস্তাবে ফিলিস্তিনিদের অধিকার ও দাবি পূরণে ব্যর্থ হয়েছে।

হামাস বিবৃতিতে বলা হয়, ‘গাজ্জা উপত্যকার অভ্যন্তরে আন্তর্জাতিক বাহিনীকে বিভিন্ন দায়িত্ব ও ভূমিকা দিয়ে, যার মধ্যে হামাসকে নিরস্ত্র করাও অন্তর্ভুক্ত, তাদের নিরপেক্ষতা কেড়ে নেয়া এবং দখলদারিত্বের পক্ষে সংঘাতের একটি পক্ষ হিসেবে পরিণত করার চেষ্টা চলছে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ