আমেরিকার ইতিহাসে প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সোমবার সিনেট থেকে পদত্যাগ করেছেন।
ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দুদিন আগেই ক্যালিফোর্নিয়ার সিনেটরের পদ থেকে তিনি পদত্যাগ করলেন।
পদত্যাগের পর এক চিঠিতে ক্যালিফোর্নিয়ার নাগরিকদের উদ্দেশ্যে তিনি লিখেছেন– আপনাদের সিনেটর হিসেবে কাজ করা সম্মানের বিষয় ছিল।
এখানেই বিদায় নয়; ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার জন্যই আমি সিনেট থেকে পদত্যাগ করছি।
হ্যারিস পদত্যাগ করার ফলে ডেমোক্র্যাটিক সিনেটর চাক সুমার সিনেটে সংখ্যাগরিষ্ঠদের নেতা হবেন। ফলে আবারও ডেমোক্র্যাটদের হাতে সিনেটের নিয়ন্ত্রণ আসবে।
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৬ সালে হ্যারিস প্রথম সিনেটর নির্বাচিত হন। বুধবার কমলা হ্যারিসকে শপথপাঠ করাবেন দেশটির সুপ্রিমকোর্টের বিচারক সোনিয়া সোটোমেয়র।












