spot_img
spot_img

হাসিনা ছাড়া ভারত বাংলাদেশকে বন্ধু মনে করে না: বিএনপি নেতা দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, হাসিনা ও আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশকে এবং এদেশের জনগণকে ভারত বন্ধু মনে করে না। হাসিনা ও আওয়ামী লীগ তাদের বন্ধু। এজন্য ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে, যে হাসিনা স্বৈরাচার গণহত্যাকারী ও তার বিচার এদেশে চলছে এবং হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ভারত কি বাংলাদেশকে বিপদে ফেলতে চায়? শীর্ষক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ভারতকে উদ্দেশ্য করে শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। তাই বিচারকার্য করার জন্য অনতিবিলম্বে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিন।

তিনি বলেন, ভারত আমাদের পানিতে মারতে চায়, ভাতে মারতে চায়। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ বাংলাদেশের মানুষ কখনো কারো বশ্যতা স্বীকার করেনি। ব্রিটিশদের কাছে করেনি। পাকিস্তানিদের কাছে করেনি। বিভিন্ন স্বৈরশাসকদের কাছে করেনি। এই দেশের মানুষ এক সাগর রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে।

তিনি আরও বলেন, হাজার হাজার বছর ধরে এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান মিলেমিশে বসবাস করছে। কেউ কারো প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করে না। বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ যখন পানি দরকার তখন পানি দেয় না। আবার যখন দরকার নাই তখন তিস্তা ব্যারেজ খুলে দেয়। বাংলাদেশের চারপাশের প্রতিটি বর্ডার লিখিতভাবে ভারত বন্ধ করে দিয়েছে যাতে বাংলাদেশের মানুষ ব্যবসা না করতে পারে। তারা এরকম শত্রুতা পোষণ করে রেখেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ