spot_img

বিএনপির গণসমাবেশে একটি পটকাও ফোটেনি; সেজন্য সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির গণসমাবেশে একটি পটকাও ফোটেনি, সেজন্য সরকারকে বিএনপির ধন্যবাদ দেওয়া উচিত।

শনিবার (১৯ নভেম্বর) পলোগ্রাউন্ড মাঠ পরির্দশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগকে কোনো সভা-সমাবেশ করতে দেয়নি। তারা আওয়ামী লীগের সভা-সমাবেশে বোমা হামলা করে মানুষ মেরেছে। অথচ, এখন বিএনপির সমাবেশে সরকার সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করছে।

তিনি বলেন, ২০১৩-১৪ সালে বিএনপি পরিবহন সেক্টরে এত জ্বালাও-পোড়াও করেছে যে, এখন তাদের সমাবেশের আগে ভীতসন্ত্রস্ত হয়ে মালিক-শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ রাখে।

তিনি আরও বলেন, পরিবহন ধর্মঘটের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ