spot_img

বিএনপির মনে বড় জ্বালা; মির্জা ফখরুলের বুকে ব্যথা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মনে বড় জ্বালা, মির্জা ফখরুলের বুকে ব্যথা। কালো চশমা পড়ে কিছুই দেখতে পারেন না তারা। হায়রে জ্বালা। পদ্মা সেতু হয়েই গেল নিজের টাকায়। শেখ হাসিনা নিজের টাকায় পদ্মা সেতু করে ফেললেন। চট্টগ্রামে দক্ষিণ এশিয়ার একমাত্র ট্যানেল বঙ্গবন্ধু ট্যানেল উদ্বোধনের জন্য প্রস্তুত। প্রস্তুত তরুণ প্রজন্মের গ্রীণ প্রজেক্ট মেট্রো রেল।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা এখনো ক্ষমতার রঙ্গীন খোয়াব দেখছে। আপনারা খোয়াব যতো পারেন দেখেন, তাতে কোনো আপত্তি নেই। দিবা স্বপ্ন তো কতোজনেই দেখে, আপনারাও দেখতে থাকেন, তাতে কিছু আসে যায় না। ক্ষমতার পরিবর্তন হতে হলে নির্বাচন হতে হবে। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো বিকল্প নেই। দুনিয়ার সব দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে। শেখ হাসিনা সরকার কোনো হস্তক্ষেপ করবে না। বিদেশিদের কাছে নালিশ করে বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, বিএনপি এখন আমাদের নিরাপদে প্রস্থান নিতে বলে, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় নিতে। কোন মুখে তারা এমন কথা বলে। তারাতো আন্দোলন করতেই জানে না। বিএনপি’র নেতা কর্মীরা দেশনেত্রী বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে। অথচ দেখতে দেখতে ১৩ বছর পেরিয়ে গেলেও আপনারা আপনাদের নেত্রীর মুক্তির দাবিতে একটি মিছিলও বের করতে পারেননি। খেলা হবে, খেলা হবে, গাজীপুরের আওয়ামীলীগের নেতা কর্মীরা প্রস্তুত হয়ে যান। খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে। খেলা হবে ডিসেম্বরে, আন্দোলনের মোকাবেলা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ