spot_img

মুফতী রাফি উসমানীর ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক প্রকাশ

পাকিস্তানের মুফতী আজম মুফতী রাফি উসমানী ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ শনিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম শোক প্রকাশ করেন।

শোক বার্তায় তিনি বলেন, ইসলামী শিক্ষার প্রসারে মুফতি রফি উসমানির অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন একজন ধর্মীয় পণ্ডিত, আইনবিদ এবং লেখক। তিনি ফিকাহ, হাদিস এবং তাফসিরে তার জ্ঞানের জন্য স্বীকৃত মুফতি রফি উসমানি উর্দুতে প্রচুর বইয়ের পাশাপাশি আরবি ভাষায়ও উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছেন। যা বিশ্বমুসলিম উম্মাহর কল্যাণ গুরুত্বপূর্ণ অবদান হয়ে থাকবে।

এসময় তিনি দেশবাসীর নিকট মুফতী রাফি উসমানির জন্য দু’আ চেয়েছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ