spot_img
spot_img

নারীর ওড়না ধরে টান দেওয়ায় ২ কনস্টেবল প্রত্যাহার

রাজধানীর বনানী থেকে ফেসবুক লাইভে এসে এক নারী অভিযোগ করেন- পুলিশের দুই সদস্য তার ওড়না ধরে টান দিয়েছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের পর বনানীর শেরাটন হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর পুলিশের গুলশান বিভাগের দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই দুই কনস্টেবল পুলিশের গুলশান বিভাগের একজন অতিরিক্ত উপ-কমিশনারের দেহরক্ষী ও একজন গাড়িচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মাদ আসাদুজ্জামান রাতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ফেসবুকে করা অভিযোগের ভিত্তিতে দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ