spot_img
spot_img

আমাদের আন্দোলনের যতটুকু বয়স, তাদের জীবনের বয়সও সেটুকু হয়নি: বিএনপি নেতা খোকন

বাংলাদেশের মাটিতে কথা বললে বুঝে শুনে বলতে হবে- এমনটা দাবি করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বর্তমান সময়ে দেখা যায়, কিছু নাবালক দল, অবুঝ শিশুরা বলে বেড়াচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বাচ্চা পোলাপান অবুঝ হলে অনেক কিছুই বলে। তবে আমাদের আন্দোলন সংগ্রামের যতটুকু বয়স, তা তাদের জীবনের বয়সও সেটুকু হয়নি। তাই বাংলাদেশের মাটিতে কথা বললে বুঝে-শুনে কথা বলতে হবে। বাচ্চা হওয়ায় প্রথমে তাদের মাফ করে দেয়া হয়েছে কিন্তু এখন পাগল হলে তাদের আর মাফ করা হবে না।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে মাদারীপুরে স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের শাসন আমলে গণতন্ত্রের মুক্তির জন্য যারা জীবন দিয়েছেন, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। তারা এসব উপদেষ্টাদের পাঁচ বছর ক্ষমতার রাখার জন্যে জীবন দেয়নি। তাদের মাথায় তুলে রাখার জন্যেও জীবন উৎসর্গ করেনি। তাই নির্বাচন নিয়ে তালবাহনা করবেন না। অনেক হয়েছে, এখন নির্বাচনমুখী কথা বলেন। না হলে ছাড় দেওয়া হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ