spot_img

বিবিসিকে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য হাস্যকর : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে বিবিসি’র সঙ্গে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য হাস্যকর।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে জোড়া পুকুরপাড় খেলার মাঠের পাশের সড়কে ঢাকা মহানগর দক্ষিণের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার উদ্যোগে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, দাবি একটাই এই সরকারকে পদত্যাগ করতে হবে। আওয়ামী লীগ সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। তারা আমাদের স্বাধীনতার সমস্ত আশা-আকাঙ্ক্ষাকে কেড়ে নিয়েছে, আমাদের সন্তানদের হত্যা করেছে। রুটি-রুজি বন্ধ করে দিয়েছে, কৃষক-খেটে খাওয়া মেহনতি মানুষের পেটের ভাত কেড়ে নিয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বাংলাদেশের মানুষের মন থেকে অনেক দূরে চলে গেছেন। আর সময় নেই, সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। দাবি আদায়ে রাজপথেই ফয়সালা হবে।

মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপু, শিরিন সুলতানা, মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনু, ইশরাক হোসেন, হাবিবুর রশিদ হাবিব, মোশাররফ হোসেন খোকন, লিটন মাহমুদ, মহিলা দলের আফরোজা আব্বাস, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, মোনায়েম মুন্না, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, রাজীব আহসান, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদারসহ মহানগরের নেতারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ