spot_img
spot_img

শাবিপ্রবি ভিসির বক্তব্যের নিন্দা জানাল জাবি ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জাবি শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবিপ্রবির ভিসি ফরিদ উদ্দিনের বক্তব্যের মাধ্যমে নারীর প্রতি বিদ্বেষ প্রকাশ পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে একজন উপাচার্যের এমন বক্তব্য দুঃখজনক। মুক্তচিন্তার প্রাণ কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোন ভিসির এমন বক্তব্য কোন ভাবেই কাম্য নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ