spot_img
spot_img

চালের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

চালের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (২২ মার্চ) খাদ্য ভবনে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। এ ছাড়া বিনা লাইসেন্স কেউ খাদ্য পণ্যের ব্যবসা করতে পারবে না বলেও জানান তিনি।

খাদ্যমন্ত্রী মিল মালিকদের উদ্দেশে বলেন, শুধু মুনাফা আর অর্থই কি সব? আপনারাও মানুষ, আপনাদেরও মরতে হবে একদিন। তাই আসুন মানুষের কল্যাণে কাজ করি।

এ সময় খাদ্যমন্ত্রী চালের স্থিতিশীলে মিলারদের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, সারা বছরই চালের দাম স্থিতিশীল রাখতে হবে। এজন্য রমজান মাসে শপথ নিতে হবে, বাকী ১১ মাস নিত্যপণ্যের দাম সহনীয় রাখার।

মন্ত্রী দাবি করেন, দেশজ উৎপাদন দিয়েই স্বাভাবিক আছে চালের বাজার পরিস্থিতি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ