spot_img
spot_img

আরও ১ লাখ ৮০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া

মালয়েশিয়ায় ১৫টি সোর্স কান্ট্রির জন্য নতুন কর্মী নিয়োগের কোটা স্থগিত করা হলেও, বাংলাদেশ থেকে নতুন করে আরও ১ লাখ ৮০ কর্মী নেবে দেশটি।

মঙ্গলবার (২১ মার্চ) সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মাদ গোলাম সারোয়ার।

মালয়েশিয়া সরকারের অনুমোদনে বাংলাদেশ থেকে ১০ লাখ নতুন কর্মীর ডিমান্ডের মধ্যে ঢাকা ইতোমধ্যে প্রায় ৩ লাখ কর্মী পাঠানোর অনুমোদন পেয়েছে। এর মধ্যে এ পর্যন্ত মালয়েশিয়ায় পৌঁছেছে প্রায় ১ লাখ ২০ হাজার নতুন কর্মী।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, আরও অন্তত ১ লাখ ৮০ হাজার নতুন কর্মী বৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের প্রক্রিয়া চলমান রয়েছে, যারা চলতি বছরের মধ্যেই মালয়েশিয়ায় পৌঁছাতে পারবেন। এ ছাড়া পরবর্তীতে ডিমান্ড অনুমোদন প্রক্রিয়া আবার চালু হলে বাংলাদেশ থেকেই সর্বোচ্চসংখ্যক শ্রমিক মালয়েশিয়ায় যাওয়ার অনুমোদন পাবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ