রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৭ এপ্রিল। এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। শতভাগ অনলাইনে টিকিট বিক্রির প্রস্তাব করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, এবার ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। শুধু তাই নয়, এবার কাউন্টারে কোনো বিক্রি হবে না; শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।











